সাম্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার

ঈদের জামাত শেষে বৈষম্য দূরীকরণ ও মানবতার বার্তা এলজিআরডি মন্ত্রীর
টুইট প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণই বর্তমান সময়ের প্রধান প্রত্যাশা।
দেশের দুস্থ, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক বৈষম্য দূর করার মধ্য দিয়েই সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা। কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের অন্তরের লোভ, হিংসা ও কলুষতা দূর করার প্রতীকী শিক্ষা বহন করে।
কোরবানির তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর উদ্ধৃতি উল্লেখ করেন। তিনি বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন”—এই চেতনার মধ্যেই আত্মশুদ্ধি ও মানবিকতার প্রকৃত বার্তা নিহিত রয়েছে।
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত






