বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া শুরু

বিমানঘাঁটি প্রতিরক্ষা ও সি-১৩০ পরিবহন বিমান পরিচালনায় প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন দুই দেশের ১৩৮ সদস্য।

টুইট ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের (PACAF) মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। বিমানঘাঁটির নিরাপত্তা ও দক্ষতা বৃ‌দ্ধিই এই যৌথ মহড়া গুরত্বপূণ।

রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ‘বীর উত্তম এ কে খন্দকার’-এ এ মহড়া শুরু হয়।

এ যৌথ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের ১৮ জন সদস্যসহ মোট ১৩৮ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন।

মহড়ায় মূলত সি-১৩০ পরিবহন বিমান পরিচালনা, বিমানঘাঁটির প্রতিরক্ষা এবং সামরিক স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

পাঁচ দিনব্যাপী এ কার্যক্রমে দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা বিভিন্ন সামরিক কৌশল, পরিচালনাগত দক্ষতা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করবেন।

মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।