হরমুজে মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের অভিযান

নৌপথ নিরাপদ রাখতে ডেস্ট্রয়ার মোতায়েন—বাণিজ্য প্রবাহ সচল রাখার বার্তা সেন্টকমের।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট –কে ঘিরে নতুন সামরিক তৎপরতা শুরু করেছে ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালিতে সম্ভাব্য সামুদ্রিক মাইন অপসারণ ও নৌপথ নিরাপদ কিনা তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার,ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন ও ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

এই অভিযানের লক্ষ্য, এর পাতা সম্ভাব্য সামুদ্রিক মাইন থেকে নৌপথকে মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, একটি নতুন নিরাপদ নৌপথ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

শিগগিরই এই পথ সামুদ্রিক শিল্পখাতের সঙ্গে ভাগাভাগি করা হবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় থাকে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় এখানে যে কোনো অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

তবে এই অভিযানের ফলে উত্তেজনা আরও বাড়বে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে,তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী কৌশল ও কূটনৈতিক অবস্থানের ওপর।