ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

হামের টিকাকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে
টুইট ডেস্ক: বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকার সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম. আশরাফুল ইসলাম নোটিশ প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় উদ্যোগ থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আইনজীবী নিজেই ফেসবুকে নোটিশের বিষয়টি জানিয়ে বলেছেন, “রাষ্ট্রীয় উদ্যোগের টিকাকরণ বেসরকারি খাতে দেওয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”
এ ঘটনাকে দেশের স্বার্থে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






