রংপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন। ৮০ প্রার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অকৃতকার্য ৯ জন

নিজস্ব প্রতিবেদক: রংপুর রেঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় নির্ধারিত ৮০ জন প্রার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। কম্পিউটার দক্ষতা পরীক্ষায় ৯ জন অকৃতকার্য হওয়ায় মৌখিক পরীক্ষায় অংশ নেন ৬৮ জন প্রার্থী।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি ও সিলেকশন বোর্ড-৮-এর সভাপতি মোহাম্মদ আবদুল মাবুদ।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) শাহ মমতাজুল ইসলাম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-২ শাখার উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।

নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, শৃঙ্খলা ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিতের মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল।