প্রধানমন্ত্রী টানা ১৬ ঘণ্টা অফিসে: নেতৃত্বের নজির স্থাপন

দপ্তর থেকে সংসদ ও মন্ত্রিপরিষদ প্রতিটি মুহূর্তে দেশের জন্য কর্মব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২ এপ্রিল) টানা প্রায় ১৬ ঘণ্টা অফিসে থাকেন। সকাল ৯টায় সচিবালয়ে কার্যক্রম শুরু করে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ, বৈঠক ও ফাইল নিষ্পত্তিতে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত রাখেন।
দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে রাত ৮টা পর্যন্ত মন্ত্রীদের প্রশ্নোত্তর ও জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। এরপর রাত ৯টার দিকে মন্ত্রিপরিষদ বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “এই দীর্ঘ কর্মঘণ্টা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি দেশের জন্য ও জনগণের জন্য বার্তা বহন করে। যখন অনেকে দিনের শেষে বিশ্রামে যান, তখনও একজন নেতা দেশের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কাজ করে যান।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই দীর্ঘ কর্মঘণ্টা দেশের প্রতি প্রধানমন্ত্রীর অটল দায়বদ্ধতা ও মানুষের প্রতি নিবেদিত নেতৃত্বের প্রকাশ। এটি প্রমাণ করে, নেতৃত্ব শুধু ক্ষমতার আসনে থাকা নয়, বরং প্রতিটি মুহূর্তে দেশের জন্য দায়বদ্ধ থাকা।






