যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

গুলশানেই থাকছেন, ঈদে যমুনায় শুভেচ্ছা বিনিময়

টুইট ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–তে আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুলশানের নিজ বাসভবনেই আপাতত অবস্থান করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) যমুনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তবে পবিত্র ঈদুল ফিতর–এর দিন সকালে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বর্ণিল আয়োজনে প্রস্তুত যমুনা

ঈদকে সামনে রেখে যমুনাকে সাজানো হচ্ছে বর্ণিলভাবে। অনুষ্ঠানে অংশ নিতে দেশি-বিদেশি কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ঈদের এই আয়োজনকে কেন্দ্র করে যমুনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে আগত অতিথিরা নির্বিঘ্নে শুভেচ্ছা বিনিময় করতে পারেন।