তারাগঞ্জে রিপোর্টার্স ক্লাবের ঈদ উপহার বিতরণ

অসহায় ও দুস্থ মানুষের মাঝে লুঙ্গি, পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান।
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার নতুন চৌপথীতে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে নিজ হাতে উপহার বিতরণ করেন।
উপহারের মধ্যে ছিল লুঙ্গি, শিশুদের পোশাক, সেমাই ও চিনি। আয়োজকদের মতে, এসব সামগ্রী ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে।
রিপোর্টার্স ক্লাবের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






