রাজশাহী বিভাগে ৯১ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে EARN প্রকল্প

আট জেলার ২৩ উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ।

নিজস্ব প্রতি‌নি‌ধি, রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলার ২৩টি উপজেলায় ৯১ হাজার তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে EARN প্রকল্প। যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার বাংলাদেশ ও সহযোগী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলে কৃষি ও মাছ উৎপাদন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তরুণ-তরুণীদের প্রশিক্ষিত করা প্রয়োজন। প্রচলিত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রকল্পের রাজশাহী অঞ্চলের টিম লিডার এস এম শাহজাহান জানান, রাজশাহী বিভাগের আট জেলার ২৩টি উপজেলায় ৯১ হাজার তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন এবং যুবসমাজের প্রত্যাশার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সমন্বয় ঘটানোর বিষয়ে তাঁরা