জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল বাইসাইকেল

শিবগঞ্জে ১০২ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে আয়োজন, উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্য থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৪৮ জনকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।
বাইসাইকেল ও উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠেই নতুন সাইকেল চালিয়ে আনন্দ প্রকাশ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে এসব উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।






