তারাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের ঐক্য ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার স্থানীয় শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলার নতুন চৌপতিতে অবস্থিত হোটেল শখের হাড়ি রেস্টুরেন্ট-এ এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. গোলাম রব্বানী, সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল বাশারসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া বক্তারা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।






