নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বাজার পরিচ্ছন্নতার জন্য ট্রলি হস্তান্তর

শহিদুল ইসলাম, নানিয়ারচর: রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নানিয়ারচর বাজার এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য একটি ট্রলি গাড়ী প্রদান করেছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার জোন কমান্ডার কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি নানিয়ারচর বাজারের সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক সানাউল্লাহর নিকট আনুষ্ঠানিকভাবে ট্রলি হস্তান্তর করেন। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন।
উক্ত উদ্যোগের উদ্দেশ্য হলো বাজারের ময়লা অপসারণ ও সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করা। স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এই সহায়তাকে ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন।






