নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে দুই দিনব্যাপী আলোকসজ্জার আয়োজন করা হয়।






