সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ

প্রেসক্লাবের পূর্ব পাশে মধ্যরাতে বিস্ফোরণ, হতাহতের খবর নেই।
টুইট প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।






