পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলামাবাদে হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ।

টুইট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তান সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতিনিধিদলটি বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সফরসঙ্গী হিসেবে পাকিস্তান সফর করছে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সরকারি দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের স্পিকার। সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সূত্র: পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ।