আমান উল্লাহ আমানকে আহ্বায়ক করে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

৫১ সদস্যের নাম ঘোষণা; আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস!
টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আমান উল্লাহ আমান, এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপিকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল-নোমান, এ এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেল), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নূরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম. জি. ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী ও আব্দুল গফুর।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান বাবুল, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার টিনা, মো. ফরেজ আহমুদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকাবরিয়া প্রধান (খোকন), এ কে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইছু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
নতুন এই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ৫১ জন স্থান পেয়েছেন।






