এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

টুইট প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত তাবাসসুম।

পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় দমে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা বাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

রাজনৈতিক অঙ্গনে এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগের বিষয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।