ভাটারায় স্কুল বাসে আগুন, হতাহতের খবর নেই

১০০ ফিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে অগ্নিসংযোগ।

টুইট প্রতিবেদক: রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) বিকেলে ১০০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রোববার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিট সড়কের অনন্ত টাওয়ারের সামনে বাসটি দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

ঘটনার পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হলুদ রঙের স্কুল বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়।

তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।