যাত্রীসেবার পরিবেশ নিশ্চিতে রাজশাহী রেলস্টেশনে আরএনবির অভিযান

জরিমানা আদায়ের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হলো; ভবিষ্যতে স্টেশনে না আসার প্রতিশ্রুতি।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে অননুমোদিতভাবে অবস্থান ও হকারি করার অভিযোগে ১২ জন হকারকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
শনিবার (৭ নভেম্বর) স্টেশনে পরিচালিত এক অভিযানে তাঁদের আটক করা হয়।
রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আরবিআর প্রসিকিউশন চৌকির অফিসার ইনচার্জ (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশনায় এএসআই ফজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ১২ হকারের বিরুদ্ধে ইএফটি (EFT)-এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত টিকিট চেকার (টিসি) জরিমানা আদায় করেন। পরে ভবিষ্যতে আর স্টেশন এলাকায় হকারি করতে আসবেন না—এমন প্রতিশ্রুতি দিলে প্রথমবারের মতো তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের স্টেশন এলাকা থেকে বাইরে বের করে দেওয়া হয়।
রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অননুমোদিত হকারদের প্রবেশ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






