ডেঙ্গুতে প্রাণ গেল সাভার প্রেসক্লাব নেতার

এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
ঢাকার সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে

টুইট প্রতিবেদক: চিকিৎসাধীন অবস্থায় নাদিম হোসেন (৪০) নামে এক স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাদিম হোসেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, গত বুধবার (৪ নভেম্বর) চিকিৎসকেরা নাদিম হোসেনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে ওই দিনই তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে অবস্থার আরও অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাদিম হোসেনের মৃত্যুতে সাভারের সাংবাদিক সমাজে শোকের সৃষ্টি হয়েছে।