রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

‘হাতধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজন
নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর) রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে র্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘হাতধোয়ার নায়ক হোন’।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও হাতধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার রোধ এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন এবং সিংগা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুজ্জামান।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিয়মিত হাত ধোয়ার চর্চা বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।






