বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে তিনটি ককটেল নিক্ষেপ, দুটি নিষ্ক্রিয়
টুইট ডেস্ক: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দলটির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়নি।






