গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

টুইট ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরিস্থিতি মোকাবিলায় আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওষুধ কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি আশপাশের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।