রিকশা ভাড়া থেকে ভিক্ষা, সব লেনদেনে আসছে বাংলা কিউআর

১ নভেম্বর থেকে ব্যক্তি-থেকে-ব্যক্তি ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ; খুচরা টাকার ঝামেলা কমানো ও প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য

টুইট ডেস্ক: রিকশা ভাড়া দেওয়া, বাসের ভাড়া পরিশোধ, চায়ের দোকানে কেনাকাটা কিংবা অসহায় মানুষকে আর্থিক সহায়তা ছোট অঙ্কের এসব লেনদেনও ডিজিটাল পদ্ধতিতে করার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন অর্থ পরিশোধ ব্যবস্থা ‘বাংলা কিউআর’-এর চতুর্থ ধাপ আগামী ১ নভেম্বর থেকে চালুর কথা রয়েছে। এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সরাসরি ডিজিটাল অর্থ লেনদেনের পরিসর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় শুধু বড় বিপণিবিতান বা ব্যবসাপ্রতিষ্ঠান নয়, রিকশাচালক, বাসের সহকারী, ফুটপাতের বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী ও আর্থিক সহায়তাপ্রার্থীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীকেও ডিজিটাল লেনদেনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত কিউআর কোড ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে অর্থ আদান-প্রদানের সুযোগ তৈরি হলে দৈনন্দিন ছোট লেনদেনেও নগদ টাকার ওপর নির্ভরতা কমতে পারে।

খুচরা টাকার ঝামেলা কমানোর আশা

দৈনন্দিন জীবনে রিকশা বা বাসভাড়া দেওয়া, চা পান কিংবা অল্প দামের পণ্য কেনার সময় খুচরা টাকার অভাবে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। নতুন ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো গেলে এ সমস্যা অনেকটাই কমতে পারে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই লেনদেন সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

একইভাবে, রাস্তায় কিংবা ধর্মীয় উপাসনালয়ের সামনে থাকা অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও ডিজিটাল