২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা

নতুন দাম কার্যকর, আগের দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ব্যয় বাড়ল ২৫২ টাকা
টুইট ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দামসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন দাম কার্যকর হওয়ায় ভোক্তাদের প্রতি ১২ কেজি সিলিন্ডারে আগের তুলনায় ২৫২ টাকা বেশি গুনতে হবে।
এলপিজির নতুন দাম নির্ধারণের ফলে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এই জ্বালানির ব্যয়ও বাড়ল।






