বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

পর্যটকদের জন্য সুখবর দিলো জেলা প্রশাসন

বান্দরবান প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৬,’বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান কর্তৃক পরিচালিত সকল পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

যেসব স্পটে ফ্রি এন্ট্রি:

🔹 নীলাচল

🔹 মেঘলা

🔹 প্রান্তিক লেক

🔹 চিম্বুক

জেলা প্রশাসনের কার্যালয় থেকে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সঞ্জীব কান্তি ঘোষ।

তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসুন প্রিয় বান্দরবান।

বিশ্ব পর্যটন দিবস২০২৬ Bandarban নীলাচল মেঘলা তরতাজা খবর