পরিচ্ছন্ন নগরী গড়তে রাজশাহীতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

সড়ক, ফুটপাত ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি নিয়মিত বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সংগ্রহ করা হচ্ছে।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে নাগরিকদের সচেতন হওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। যত্রতত্র ময়লা না ফেলা, ড্রেনে আবর্জনা না দেওয়া এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু সিটি করপোরেশনের কর্মীদের প্রচেষ্টায় একটি নগরী সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত সচেতনতাই পারে শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে।

পরিচ্ছন্ন রাজশাহী—সুন্দর রাজশাহী। এ শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।