কুকুরের ছোঁয়ায় কাপড় কি নাপাক হয়ে যায়?

কুকুর শরীর বা কাপড়ে স্পর্শ করলে কী করতে হবে, জানালেন মুফতি
টুইট ডেস্ক: কুকুর শরীর বা কাপড় ছুঁয়ে দিলে তা নাপাক হয়ে যায়-সমাজে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান নিয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে।
রাজধানীর মিরপুর-১২ এলাকার জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের সিনিয়র মুফতি মাওলানা আব্দুর রহমান হোসাইনী জানিয়েছেন, শুধু কুকুরের ছোঁয়া লাগলেই কাপড় বা শরীর নাপাক হয়ে যায়-এমন ধারণা সঠিক নয়।
তিনি এ বিষয়ে বিস্তারিত মাসআলা ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কুকুরের স্পর্শের ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত বিধান বুঝতে হলে শুধু স্পর্শ হয়েছে কি না, তা নয়; কুকুরের শরীরের কোন অংশ এবং কী ধরনের বস্তু কাপড় বা শরীরে লেগেছে, সেটিও বিবেচনায় নিতে হয়।
এ বিষয়ে বিস্তারিত মাসআলা জানতে সংশ্লিষ্ট আলেমের ব্যাখ্যা ও ভিডিও বক্তব্য দেখার পরামর্শ দেওয়া হয়েছে।






