বান্দরবানের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ৬ দফা দাবি

হামের প্রকোপে নাগরিক সমাজের জোর দাবি

টুইট ডেস্ক: আজ ৩ রা আগষ্ট সোমবার প্রেসক্লাব চত্বরে সকালে বান্দরবানে হাম, ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ এবং দুর্গম এলাকার চিকিৎসা সংকটের প্রেক্ষিতে জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ৬ দফা দাবি জানানো হয়েছে।

১. বান্দরবান জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত হাসপাতালে* উন্নীত করতে হবে।

২. চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে *নিয়মিত উপস্থিতি নিশ্চিত* করতে হবে।

৩. জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনম, প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধের পর্যাপ্ত মজুত* নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে *নৌ-অ্যাম্বুলেন্স* চালু করতে হবে।

৪. বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে কঠোর তদারকি নিশ্চিত করে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৫. জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই, সিসিইউ ও আইসিইউ স্থাপনে দ্রুত উদ্যোগ নিতে হবে।

৬. পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের *জবাবদিহিতা ও স্বচ্ছতা* নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দুর্গম পাহাড়ি জনপদের মানুষের প্রাণ বাঁচাতে এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।