ওষুধের দাম ৭০০ শতাংশ কমানোর দাবি ট্রাম্পের

ট্রাম্পের ওষুধের দাম কমানোর দাবি ঘিরে আলোচনা। ৩০০ থেকে ৭০০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাসের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট; বক্তব্য নিয়ে চলছে বিতর্ক।

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (২৫ জুন): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিক অনুষ্ঠান, সমাবেশ এবং ওষুধের মূল্যসংক্রান্ত উদ্যোগ উদ্বোধনের সময় প্রেসক্রিপশন ওষুধের দাম উল্লেখযোগ্য হারে কমানোর দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা ফাইজার, এলি লিলি, অ্যাস্ট্রাজেনেকা, নোভো নরডিস্ক এবং ইএমডি সেরোনোর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছি, যার মাধ্যমে দাম ৩০০, ৪০০, ৫০০, ৬০০ এবং এমনকি ৭০০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।”

অন্য একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এখন ওষুধের দাম ১০০ শতাংশ, ৪০০ শতাংশ, ৬০০ শতাংশ, এমনকি কিছু ক্ষেত্রে ১ হাজার শতাংশ পর্যন্ত কমে যাবে। কিছু ক্ষেত্রে ১০০, ২০০, ৩০০, ৫০০ ও ৭০০ শতাংশ কমবে।”

আরেক বক্তব্যে তিনি বলেন, “অসাধারণ মূল্য হ্রাস হয়েছে—২০০ শতাংশ, ৩০০ শতাংশ, ৫০০ শতাংশ, ৭০০ শতাংশ এবং এরও বেশি।”

প্রাইম-টাইম ভাষণ ও অন্যান্য অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, কিছু ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্যের দাম ৪০০, ৫০০ ও ৬০০ শতাংশ পর্যন্ত কমানো হবে। অন্য এক বক্তব্যে তিনি দাবি করেন, বহুল ব্যবহৃত কয়েক ডজন প্রেসক্রিপশন ওষুধের দাম ৪০০, ৫০০, ৬০০ এবং এমনকি ৭০০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে।

ট্রাম্প তার এই উদ্যোগকে “মোস্ট ফেভার্ড নেশন” মূল্যনীতি এবং শুল্ক আরোপের সম্ভাব্য পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ত করে ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে তিনি পরবর্তী সময়ে বলেন, এটি “দুই ধরনের হিসাবের” ওপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে।

২০২৫ ও ২০২৬ সালে হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠান, নির্বাচনী সমাবেশ এবং ট্রাম্পআরএক্স ডট গভ (TrumpRx.gov) উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যের ভিডিও ট্রান্সক্রিপ্টে এ ধরনের মন্তব্য একাধিকবার উঠে এসেছে।