নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

সমাবেশ ও মিছিলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মো. মাসুদুল হক মৃধা মোমিন, সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন ও হাফিজ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানা ও ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।






