পাইকগাছায় গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি

ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে ধরা; একাধিক মামলা ছিল নিহত হাসানের বিরুদ্ধে।

টুইট ডেস্ক: খুলনার পাইকগাছা উপজেলায় গণপিটুনিতে হাসান সরদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারি নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার চাঁদখালী পশুর হাটে ছিনতাইয়ের চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান সরদার উপজেলার কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চাঁদখালী পশুর হাটে টাকা ছিনতাইয়ের চেষ্টা করার সময় উপস্থিত লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হাসানের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী আলহাজ খোকন গাজী বলেন, হাসান মাদকাসক্ত অবস্থায় এলাকায় নারীদের উত্ত্যক্ত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করত। তার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়েছিল।

আরেক বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, অতীতেও চুরির অভিযোগে দুবার গণধোলাইয়ের শিকার হয়েছিল হাসান। তবে এরপরও সে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়।

সুরতহাল প্রতিবেদনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আ. আজিজ জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন