ফ্যাসিবাদী শাসন শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করেছে: প্রধানমন্ত্রী

‘গণতান্ত্রিক অধিকার হরণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে’
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, বরং দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।”
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দমনমূলক শাসনের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুগোপযোগী পাঠক্রমের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






