সিআইএমসিতে গবেষণায় নতুন প্রেরণা

৭ গবেষক পেলেন ৫ লাখ টাকার অনুদান
টুইট প্রতিবেদক চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) গবেষণাভিত্তিক শিক্ষা ও চিকিৎসা উন্নয়নে নতুন পদক্ষেপ হিসেবে ৭ শিক্ষক ও গবেষককে মোট ৫ লাখ টাকার গবেষণা অনুদান দিয়েছে। শনিবার (১৬ মে) কলেজের রিসার্চ সেলের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন।
সিআইএমসির অ্যাডভাইজার ও রিসার্চ সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিইএসএইচ ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক মো. নুরুন্নবী, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইএমসিএইচ-এর পরিচালক ডা. অং সুইং প্রু মারমা, সিআইডিএসিএইচ-এর পরিচালক অধ্যাপক ডা. শাহকিল জব্বার এবং রিসার্চ সেলের সদস্য সচিব অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গবেষণামুখী শিক্ষা কার্যক্রমই একটি মেডিকেল প্রতিষ্ঠানের প্রকৃত মান নির্ধারণ করে। গবেষকদের আর্থিক সহায়তা প্রদান ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবন ও স্বাস্থ্যসেবাবিষয়ক কার্যকর গবেষণাকে উৎসাহিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেন, সিআইএমসি শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে। অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে গবেষণা অনুদানের এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক মো. আমির হোসেন বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সিআইএমসি স্বাস্থ্যশিক্ষায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দক্ষ নেতৃত্ব ও গবেষণাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনুদানপ্রাপ্ত গবেষকরা এর আগেও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), বিসিপিএস ও বিএসএমএমইউসহ বিভিন্ন সংস্থা থেকে গবেষণা সহায়তা পেয়েছেন।
কলেজের একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওমর গনির সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।






