তিন বিয়ের ক্ষত বয়ে চলেছেন মীরা

ভুল সম্পর্কেই হারিয়েছেন জীবনের ১৭ বছর, আক্ষেপ।
মালায়লাম অভিনেতা মালায়লাম চলচ্চিত্রের পরিচিত মুখ মীরা বাসুদেবন ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। তিনটি ব্যর্থ দাম্পত্য সম্পর্ক তার জীবনের দীর্ঘ ১৭ বছর কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
একই সঙ্গে অতীতের ভুল সিদ্ধান্তের কারণে পরিবার, ক্যারিয়ার ও ব্যক্তিগত সুখ থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তিনি এমন মানুষদের পেছনে করেছেন, যারা তাকে কখনো যথাযথ মূল্যায়ন করেননি।
অভিনেত্রীর ভাষায়, “আমি প্রায়ই আমার ছেলেকে বলি, তিনটি ভুল বিয়েতে জীবনের ১৭ বছর হারিয়েছি। এই সময় যদি নিজের কাজ, স্বপ্ন কিংবা পরিবারকে দিতাম, তাহলে জীবনটা অন্যরকম হতে পারত।”
তার মতে, সম্পর্কের নামে দীর্ঘ সময় ধরে মানসিক অবহেলা সহ্য করতে হয়েছে তাকে। তিনি বলেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত ছিল। বিশেষ করে বাবা-মা ও বোনের পাশে না থাকতে পারার আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় তাকে।
চলতি বছরেও অতীতের জীবন নিয়ে কথা বলেছিলেন মীরা বাসুদেবন। তখন তিনি জানান, নিজের ভুল সিদ্ধান্তগুলো আড়াল করার কোনো প্রয়োজন নেই। বরং সেই অভিজ্ঞতা থেকেই তিনি নতুনভাবে জীবনকে সাজাতে চান। বর্তমানে অভিনয়জীবন ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা। পাঁচ বছর পর ২০১০ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।
এরপর ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোকেন-কে বিয়ে করেন তিনি। এই দাম্পত্যে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। তবে চার বছরের মাথায় ২০১৬ সালে দ্বিতীয় সংসারও ভেঙে যায়।
সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে তৃতীয়বারের মতো সংসার শুরু করেন মীরা বাসুদেবন। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৫ সালেই তাদের বিচ্ছেদ ঘটে।
১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বাসুদেবন। ২০০৩ সালে বলিউডের ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
পরে ২০০৫ সালে মোহনলাল-এর বিপরীতে ‘তাপমাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।
ছাড়া ‘ওরুভান’, ‘একান্তম’ ও ‘কুট্টিমামা’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সূত্র: এনডিটিভি।






