ওটিটিতে আসছে ‘দম’

২০ মে থেকে চরকিতে দেখা যাবে আলোচিত সিনেমাটি।

টুইট প্রতিবেদক: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘দম’। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি আগামী ২০ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি–তে দেখা যাবে।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ ও বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে সিনেমাটি উপভোগ করতে পারবেন। প্রেক্ষাগৃহে ব্যস্ততা কিংবা দূরত্বের কারণে যারা এখনো সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এটি নতুন সুযোগ হয়ে আসছে।

সিনেমাটির ওটিটি মুক্তির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে। অনেকে মন্তব্যে জানিয়েছেন, প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পেলেও এবার পরিবারের সঙ্গে ঘরে বসেই উপভোগ করার অপেক্ষায় রয়েছেন তারা।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। ওটিটিতে মুক্তির মাধ্যমে সেই গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।’ তিনি আশা প্রকাশ করেন, ঈদের আবহে পরিবারের সদস্যদের সঙ্গে বসে দর্শকেরা সিনেমাটি উপভোগ করবেন।

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।

চলচ্চিত্রটির চিত্রনাট্যে রেদওয়ান রনির সঙ্গে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং