ঈদের আগে রাজশাহীতে বিদ্যুৎ উন্নয়ন কাজ, ১৩ দিন ৬ ঘণ্টা করে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে আগামী ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটাসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না-
১০ মে (রোববার
দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।
১১ মে (সোমবার)
রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।
১২ মে (মঙ্গলবার)
সুগারমিল ফিডারের আওতায় কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেঁতুলতলা ও বাইপাস এলাকা।
১৩ মে (বুধবার)
গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, নগরপাড়া ও পানিশোধনাগার এলাকা।
১৪ মে (বৃহস্পতিবার)
মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দয়ারপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।
১৬ মে (শনিবার)
হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।
১৭ মে (রোববার)
বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।
১৮ মে (সোমবার)
কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।
১৯ মে (মঙ্গলবার)
কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকা।
২০ মে (বুধবার)
কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।
২১ মে (বৃহস্পতিবার)
কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।
২৩ মে (শনিবার)
মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।
২৪ মে (রোববার)
পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।






