সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ

জাতীয় সংসদে আনুষ্ঠানিকতা সম্পন্ন, স্পিকারের শপথবাক্য পাঠ।
টুইট ডেস্ক: রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
রবিবার (০৩ মে) রাত ৯টায় শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।






