উলশী খাল পুনঃখননে পুরোনো স্মৃতির আবেগঘন মুহূর্ত

জিয়াউর রহমানের সঙ্গে খাল খননে অংশ নেওয়া এক বৃদ্ধের সঙ্গে কথা বললেন তারেক রহমান।
টুইট ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে একসময় যশোরের উলশী খাল খননে অংশ নেওয়া এক বৃদ্ধের সঙ্গে আজ সেই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে শার্শা উপজেলার উলশী এলাকায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন ওই বৃদ্ধ, যিনি আগের খাল খনন কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন।
সেই সময়ের অভিজ্ঞতা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগঘনভাবে অতীতের সেই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন বলে উপস্থিতরা জানান।
স্থানীয়দের মতে, বহু বছর পর আবারও খালটি পুনঃখনন শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ও আশা তৈরি হয়েছে। তারা মনে করেন, এ উদ্যোগ কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






