নারীদের জন্য এলপিজি কার্ড চালু হবে: প্রধানমন্ত্রী

মা-বোনদের রান্নার কষ্ট কমাতে নতুন উদ্যোগের ঘোষণা, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের ইঙ্গিত।
টুইট ডেস্ক: নারীদের রান্নার জ্বালানি সংকট নিরসনে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মা-বোনদের রান্নায় যাতে কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যআয়ের পরিবারের নারীদের সহায়তায় এলপিজি কার্ড একটি সুরক্ষা কর্মসূচি হিসেবে কাজ করবে। এতে রান্নার জ্বালানি ব্যবস্থাপনায় স্বস্তি আসবে এবং পারিবারিক ব্যয়ও কমবে।
সরকারের সামাজিক নিরাপত্তা উদ্যোগ সম্প্রসারণের অংশ হিসেবে এ ঘোষণা এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে নারীপ্রধান পরিবারকে কেন্দ্র করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও চালু করেছে সরকার।
প্রধানমন্ত্রীর ভাষ্য, নারীর ক্ষমতায়ন ও দৈনন্দিন জীবন সহজ করতে সরকার ধাপে ধাপে আরও জনমুখী কর্মসূচি হাতে নেবে। এলপিজি কার্ড চালুর বিস্তারিত কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি পরে জানানো হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।






