জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার পুনর্ব্যক্ত, মেধানির্ভর প্রশাসন গড়ার ওপর জোর।

টুইট ডেস্ক: নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশন এর তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। একটি প্রত্যাশিত ও উন্নত দেশ গড়ে তুলতে হলে জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের সকল পরিকল্পনা ও উদ্যোগ জনগণের কল্যাণকে কেন্দ্র করে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।