মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

টুইট ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন, যার মধ্যে নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার এবং বিস্ফোরক প্রজেক্টাইল তৈরির কৌশল অন্তর্ভুক্ত ছিল। তারা ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি এসব ঘটনার ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন।
এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করতেন বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৬৮ শতাংশ বেশি। নিহতদের মধ্যে ৪৮ জন নারীও ছিলেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইরানে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে।






