সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ জন হজযাত্রী

১৯টি ফ্লাইটে বাংলাদেশিদের আগমন, চলবে ২১ মে পর্যন্ত।
টুইট ডেস্ক: সৌদি আরবে ২০২৬ সালের হজ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন, সৌদি এয়ারলাইন্স এর সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাই নাস এর চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
আশকোনা হজ অফিসের প্রতিবেদনে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
চলতি হজ মৌসুমে মোট ২০৫টি ফ্লাইট পরিচালিত হবে, যা ২১ মে পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র আরাফার দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে জানানো হয়েছে।






