নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নেবে: স্পিকার

গণতন্ত্র শক্তিশালী হলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে
টুইট ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের জন্য ইতিবাচক দিক। ইতিহাসে দেখা গেছে, স্বৈরশাসনের সময় ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা যেভাবে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এনেছে, তা দেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংসদ গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।






