হরমুজ প্রণালী মুক্তির সামরিক চেষ্টা ‘অবাস্তব’

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ সতর্ক: সময় ও ঝুঁকি অত্যাধিক।

 

টুইট ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতি। বার বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করতে সামরিক অভিযান বাস্তবসম্মত নয়।

দক্ষিণ কোরিয়া সফররত মাখোঁ সাংবাদিকদের বলেন, “অনেকে প্রণালীকে সামরিকভাবে মুক্ত করার পক্ষে মত দেন, যুক্তরাষ্ট্রও এমন কথা কখনো করেছেন।

কিন্তু এটি অবাস্তব।” তিনি বলেন, “এতে প্রচুর সময় লাগবে, এবং যারা প্রণালী অতিক্রম করবে তারা ইরানের বিপ্লবী গার্ডের সরাসরি হুমকির মুখে পড়বে।

তাদের কাছে প্রচুর অস্ত্র, ব্যালিস্টিক মিসাইলসহ অন্যান্য ঝুঁকি বিদ্যমান।”

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীকে সামরিকভাবে মুক্ত করার চেষ্টা একদিকে যেমন জটিলতা বাড়াবে, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করবে।

মাখোঁর মন্তব্যে ইঙ্গিত মিলেছে যে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানই এ মুহূর্তে সবচেয়ে কার্যকর পথ।