রাজশাহীতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ

সাগরপাড়া থেকে সাহেববাজার হয়ে গণপাড়া পর্যন্ত মিছিল; দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীদের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সারাদেশে পরিকল্পিত অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নগরীর সাগরপাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শাহীন।
রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান স্বজনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউল করিম টুটুল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






