টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭
৩ জন গ্রেপ্তারভ
টুইট ডেস্ক: টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন সেনাসদস্য আহত হয়েছেন।
অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, যৌথ বাহিনীর এ অভিযানে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ৫৭ জনকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। আহত সেনাসদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।






