বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি

স্মৃতিতে পঞ্চাশ, মমতায় বন্ধন, প্রীতিতে পুনর্মিলনী
বান্দরবান প্রতিনিধি: অর্ধশতাব্দীর গৌরবময় পথচলা পার করলো বান্দরবানের ঐতিহ্যবাহী বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা।
৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। পুকুর পাড়ে আলোকসজ্জা আর প্রধান ফটকে স্বাগতম তোরণে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে।
ঐতিহাসিক এই আয়োজনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সাচিং প্রু মহোদয় সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতিচারণায় আবেগঘন এক পরিবেশ।
৫০ বছরে মিলনমেলায় প্রাক্তনদের ঢল – বান্দরবানে ইসলামিয়া মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী-
৫০ বছর পর প্রাণের ক্যাম্পাসে ফিরে আবেগে আপ্লুত প্রাক্তনরা-
স্মৃতিতে পঞ্চাশ, মমতায় বন্ধন, প্রীতিতে পুনর্মিলনী” স্লোগানে আজ শনিবার দিনব্যাপী ২৭ সেপ্টেম্বর ২০২৬ বান্দরবান ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।
স্বাগতম গেট: মাদ্রাসার প্রধান ফটকে “স্বাগতম হে অতিথি” লেখা বর্ণিল তোরণ দিয়ে অতিথিদের বরণ।
সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ।
সুবর্ণ জয়ন্তী আনন্দ র্যালি: নীল টি-শার্ট পরে প্রাক্তনদের বিশাল আনন্দ র্যালি। ব্যানারে লেখা “সুবর্ণ জয়ন্তী আনন্দ র্যালি প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা ২০২৬-: র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মাদ্রাসা প্রাঙ্গণে মঞ্চে অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সাচিং প্রু মহোদয়।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আজ অর্ধশতাব্দী পার করলো। প্রাক্তনদের এই মিলনমেলাকে ঘিরে পুরো বান্দরবান শহরে উৎসবের আমেজ।






