আইনের শাসন ও গণতন্ত্র অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির

বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, রাষ্ট্রের আইনগত স্বার্থ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনে অ্যাটর্নি জেনারেলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।






