নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবর বান্দরবান পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, মো. জাহাঙ্গীর আলম, মুজিবুর রশীদ, নেজাম চৌধুরীসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদের দোসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বক্তারা এ ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






